২২ আগস্ট থেকে ভিভো সার্ভিস ডে
আগামী ২২ আগস্ট থেকে ২৪ আগস্ট ‘ভিভো সার্ভিস ডে’ ঘোষণা দিয়েছে ভিভো বাংলাদেশ। এ উপলক্ষে সারাদেশে ভিভোর ২৮ টি সার্ভিস সেন্টার থেকে এক্সক্লুসিভ অফার দেয়া হবে বলে জানানো হয়েছে এই ঘোষণায়।
বুধবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ তিনদিন সার্ভিসিং ও যন্ত্রাংশে বিরাট ছাড় উপভোগ করবেন গ্রাহকেরা। পাবেন মেরামতে ৫০০ টাকা পর্যন্ত ফ্রি সার্ভিস। পাশাপাশি মিলবে অরিজিনাল চার্জার, ইয়ারফোন, ডেটা কেবলের মতো এক্সেসরিজে ১০ শতাংশ ছাড়।
এছাড়াও থাকছে ফ্রি প্রোটেক্টিভ ফিল্ম ও সফটওয়্যার আপগ্রেড। এখানেই শেষ নয়। খুবই কম সময়ের মধ্যে স্মার্টফোনকে সম্পূর্ণ স্যানিটাইজ এবং দ্রুত মেরামত করার সময় শর্ত সাপেক্ষে বিনামূল্যে গেম সেশনও মিলবে এ অফারে।







